প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৫:০৬ পি.এম
উলিপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
অদ্য ১২.১০.২০২৬ ইং রোজ:সোমবার এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার(এসিএফ) এর একটিভ প্রজেক্টের সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ”উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব এটিএম আরিফ,উপজেলা নির্বাহী অফিসার,উলিপুর।এসিএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃমোতাহার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কুড়িগ্রামে পুষ্টিগত অবস্থা ও এসিএফ কর্তৃক একটিভ প্রজেক্টের কার্যক্রমের অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে উপস্থাপন করেন জনাব মোঃ আকিমুল ইসলাম(পুষ্টিবিদ),সিনিয়র প্রজেক্ট অফিসার,এসিএফ। সভায় সহকারী কমিশনার(ভুমি) এসএম মেহেদী হাসান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃতানজিরুল ইসলাম,সরকারী বিভাগীয় কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক,ইউপি চেয়ারম্যানবৃন্দ,শিক্ষক, ও বেসরকারী সহযোগি সংস্থার প্রতিনিধিবৃন্দ।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.