প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১১:৫৬ এ.এম
উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মণ্ডল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,ফজলার রহমান সাজু সিনিয়র সহকারী শিক্ষক পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়, মোঃ কবিরুল ইসলাম প্রভাষক বজরা মহাবিদ্যালয়, শারমিন আক্তার, খাদিজা বেগম, মেহেদী হাসান উদ্যোক্তা।আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.