মৌলভীবাজার প্রতিনিধি:
দু'দিন গাছের মগডালে আটকা পড়ে চেচামেচি করছিল একটি আহত শালিক পাখি উদ্ধারে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইল এক যুবক। জরুরি সেবা থেকে ফোন পেয়ে পাখিটিকে প্রায় ৪০ ফুট উচ্চতার একটি গাছের উপর থেকে শালিক পাখিটিকে উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জরুরি সেবা থেকে ফোন পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছের মগডাল থেকে শালিক পাখিটি নামিয়ে আনেন।
ভাড়াউড়া চা-বাগানের বাসিন্দা বিষ্ণু হাজরা রাজু জানান, গতকাল থেকে গাছের মগডালে শালিক পাখিটি আটকে ছিল। গাছটি অনেক লম্না এবং মরা হওয়াতে কেউ সাহস পাচ্ছিলেন না শালিক পাখিটি নামিয়ে আনতে।
পাখিটির আজ সকালে পাখিটির চেচামেচি শোনে এটি উদ্বারের জন্য তিনি জরুরি সেবা ৯৯৯ এ কল করে বিষয়টি জানান।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে পাখিটি গাছ থেকে নামিয়ে আনেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সরকারের জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও পরিবেশ কর্মী রিদন গৌড়কে নিয়ে প্রায় ৪০ ফুট উচ্চতার একটি মরা ইউক্যালিপটাস গাছের মগডালে আটকে থাকা শালিক পাখিটিকে উদ্ধার করি।
পাখিটির একটি পা ভেঙে আহত অবস্থায় গাছে আটকে ছিল। পরে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।