প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ২:৫৩ পি.এম
পার্বতীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে রক্তযোদ্ধা’র ঈদ উপহার বিতরণ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পার্বতীপুরের মানবিক ও সামাজিক সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর উপজেলা শহরের গুলপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই সংগঠনের সকল ভালো কাজের সাথে ব্যক্তিগতভাবে শরিক হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এরফান খান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার,বিশিষ্ট ধান ব্যবসায়ী আশরাফুল হক ও ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিমন।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.