মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : আর ১৭ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের।
এই ধারাবাহিকতায় আজ থাকছে নকআউট পর্বে জার্মান আধিপত্যের গল্প।
বিশ্বকাপের নকআউটে জার্মানির সাফল্য বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। এই পর্বে তারা ম্যাচ খেলেছে সর্বোচ্চ ৪৯টি। তাদের চেয়ে দুইবার বেশি বিশ্বকাপ খেলেও, নকআউটে ৪৪টি ম্যাচ খেলে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি পদক জিতেছে জার্মানি- চারটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ। এখানেও নিকটতম প্রতিদ্বদ্বী ব্রাজিলের চেয়ে তারা তিনটি বেশি এবং আর্জেন্টিনা ও ফ্রান্সের মিলিত মোট পদকের সমান।
একমাত্র দল হিসেবে টানা চার বিশ্বকাপে পদক তালিকায় আছে জার্মানির নাম; ২০০২ সালে দ্বিতীয়, ২০০৬ ও ২০১০ আসরে তৃতীয় এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় তারা।