প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৮:০৭ পি.এম
মৌলভীবাজারে কনস্টেবল নিয়োগে প্রাথমিক বাছাই সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর সকল ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিয়োগ বোর্ডের সভাপতি জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ লাইন্স মাঠে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (PET)-এর শেষ ধাপের ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রাথমিক বাছাই কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধিসহ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস এম মনসুর মূসা; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.