মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এম আর বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় দায়ের করা মামলায় এম আর বেকারিকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা পুলিশের একটি টিমের সহযোগিতায় অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।