প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৪:৩৮ পি.এম
রাজারহাটে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সোমবার ১৯ অক্টোবর রাত ৯:০০টায় ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এবছর উপজেলায় মোট ১২৯ টি দূর্গা মন্দিরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শাড়ী কাপড় বিতরণ শেষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন,তিনি বলেন জাতপাত ভুলে সবার আগে আমরা মানুষ,
এরপর মানবতার,তারপর অন্যকিছু। এসময় মন্দিরে পূজা অর্চনা করতে বাসা ভক্তদের উদ্দেশ্য বলেন আপনাদের সন্তানদের কুসংস্কার শেখাবেন না।
হিন্দু মুসলমান হিসাবে ভেদাভেদ বৈষম্যের সংস্কৃতি শেখাবেন না। আমরা সবাই এক সাথে সামনে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, মন্দির কমিটির সভাপতি সরকার অরুণ যদু,জেলা মহিলা দলের সদস্য সচিব মিলি কায়কোবাদ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মন্দির পরিদর্শন ও শাড়ি বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়ার আহবান জানান বক্তারা।
এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.