প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ১১:২৩ পি.এম
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
স্বপ্ন দেখি স্বপ্ন পুরণের প্রত্যাশায় এ প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণের উপস্থিতিতে রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ই আগস্ট দুপুরে কুড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট ইয়াকুব আলী গভর্নিং বডির সভাপতি ও
এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর স্পেশাল ট্রাইব্যুনাল ঢাকা।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইয়াকুব আলী বলেন,অভিভাবকদের নিয়মিত সন্তানের ক্লাসের খোঁজ খবর রাখতে হবে।সন্তানের পরীক্ষার ভালো ফলাফলের জন্য হলেও নিয়মিত প্রতিষ্ঠানে যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফল পেতে প্রচুর পড়াশোনা করতে হবে।ক্লাসে শিক্ষার্থী উপস্থিত না থাকলে অবশ্যই শিক্ষকদের অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবগত করতে।আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের ইউএনও, ডিসি, ডাক্তার ইঞ্জিনিয়ার,প্রফেসর, কবি সাহিত্যিক,সাংবাদিক হবে।
আমি এই প্রত্যাশায় করি।
অভিভাবক সমাবেশের সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পাটোয়ারী বলেন একজন শিক্ষার্থী ২৪ ঘন্টার মধ্যে অল্প সময় পাঠগ্রহনে কলেজে আসে।বেশিরভাগ সময় আপনার সন্তান আপনাদের কাছেই থাকে।
সবচেয়ে বেশি দায়িত্ব অভিভাবকদের আপনারা সচেতন হলে আপনার সন্তান সুশিক্ষিত হবে।তিনি আরও বলেন আমার কলেজের শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় তাহলে সেই শিক্ষার্থীকে আমি প্রতিমাসে তিন হাজার টাকা দিবো যতদিন পড়াশোনা করবে।আগামী এইচএসসি পরীক্ষায় যারা এপ্লাস পাবে তাদের পড়াশোনার খরচের জন্য ১৫শত টাকা দিবো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো।
কলেজ হলরুমে অভিভাবক সমাবেশে সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তীর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তৌহিদ শামীম,সহকারী অধ্যাপক আলহাজ্ব হাবিবুল্লাহ সিদ্দিকী,সহকারী অধ্যাপক এরশাদুননবী নবীন,শরীরচর্চা শিক্ষক আদম আলী,শিক্ষার্থী অভিভাবক রেজাউল করিম,রামপ্রসাদ কর্মকার,শিক্ষার্থী মার্জিয়া খাতুনসহ আরও অনেকে।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.