মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) বিকেলে পৌর এলাকার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান।
এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
অভিযানে সড়ক দখল করে থাকা বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়াও সড়ক দখলকারীসহ ৬টি প্রতিষ্ঠানে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
সড়ক দখলমুক্ত রাখতে বাজার এলাকার বিভিন্ন বয়বসায়ীকে সতর্ক করা হয়।