মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ ২জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সুত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে ৩০০পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সুমন (২৬) ও তারেক (২৬) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
অবৈধ পথে ভারত থেকে আমদানি করা এসব শাড়ির আনুমানিক মূল্য সাড়ে ১৩ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, খবর ছিল চোরাকারবারিরা ভারতীয় মালামাল নিয়ে একটি পরিত্যক্ত ঘরে অবস্থান করছে।
পরে ভোরবেলা এসআই (নিরস্ত্র) মো. ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৬টি বান্ডিলে ৩০০পিস শাড়ির চালান জব্দ এবং দুই আসামিকে আটক করেছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা ভারত থেকে অবৈধভাবে এসব শাড়ি আমদানি করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।