মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি নির্বিষ আমেরিকান ইস্টার্ন কিং স্নেক উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অপরিচিত এই সাপটি স্থানীয় কয়েকজন ব্যক্তির নজরে পড়ে। বিষধর সাপ মনে করে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে শিক্ষক ডঃ একরামুল কবির বিষয়টি জানতে পেরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সজল দেব জানান, এই প্রজাতির সাপ তারা প্রথমবার দেখেছেন এবং উদ্ধার করেছেন। তবে সাপটি একটি বাচ্চা সাপ। সাপটির পরিচয় নিশ্চিত করতে সাপের ছবি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. কামরুল হাসান স্যারের কাছে পাঠানো হয়েছে।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, উদ্ধার হওয়া সাপটি উত্তর আমেরিকা অঞ্চলের ইস্টার্ন কিং স্নেক (Eastern Kingsnake) এর বৈজ্ঞানিক নাম Lampropeltis getula।
সাপটি কালো বা গাঢ় বাদামী রঙের শরীরের ওপর সাদা বা হলদে রঙের শিকল বা জালের মতো দাগ থাকে। এই সাপ সাধারণত ৩ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কালো শরীরের ওপর উজ্জ্বল হলুদ বা সাদা দাগবন, মাঠ, জলাভূমি এবং নদীর ধার।
স্বভাব: এটি মূলত দিবাচর বা দিনে বেশি সক্রিয় থাকে।
খাদ্য ও আচরণ।
খাবার: এরা অন্য সাপ (বিষধর সাপসহ), টিকটিকি, ইঁদুর ও পাখির ডিম খায়।
বিষের প্রতিরোধ ক্ষমতা: কপারহেড বা র্যাটলস্নেকের মতো বিষধর সাপের বিষ এদের ক্ষতি করতে পারে না।