
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই ইমানুর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ইসলামপুর (কামারগাঁও) গ্রাম থেকে পাবেল (২০) ও নাইম (২৫) নামের দুই যুবককে আটক করেন। এসময় পুলিশ তাদের হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার টাকা উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।