মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার রাধানগর এলাকায় রাস্তা পরিস্কার করার সময় অজগর সাপ দেখতে পান শ্রমিকরা।
পরবর্তীতে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের এসআই বসু দেব সাপটি দেখতে পেয়ে সাপটিকে উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্চিত দেব জানান,
উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।