প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৯:২৬ এ.এম
উলিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ করা হয়েছে। (১২জুলাই) রবিবার সকাল১১টায় উলিপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, ল্যাম্ব, এসএস-এসজিএফ প্রজেক্ট, পার্বতীপুর, দিনাজপুর সহযোগতিায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিম উপজেলা প.প.কর্মকর্তা (অঃদাঃ)সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ ,আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ তানজিলুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মোঃ হাফিজুর রহমান হারুন, মো: ইয়াসিন আলী ল্যাম্ব প্রতিনিধি,সচেতন সোসাইটি বাস্তবায়ন সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) উপজেলা সুপারভাইজার মোছাঃ রুবি বেগম প্রমুখ
।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবেয়া সুলতানা পরিবার কল্যাণ সহকারী বজরা, সাহেবের আলগা ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী জয়নব আক্তার, ধামশ্রেনী মডেল ইউনিয়নের সুবর্ণা রানী,মোঃ রেজাউল করিম, মোঃ ফরিদ উদ্দিন, কে শ্রেষ্ঠ দের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.