প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৯:৩১ পি.এম
উলিপুরে সুশীল সমাজের সাথে এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রকল্পের আওতায় সুশীল সমাজের সাথে এ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় NARI সংগঠনের প্রশিক্ষণ কক্ষে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী বাস্তবায়নে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF) এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী)'র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। এ সময় সাব-ইন্সপেক্টর রাজীব হোসাইন, উপজেলা জামে মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পুরোহিত বিপ্লব মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী কয়ছার আলী, উলিপুর প্রেস ক্লাবের অন্যতম সদস্য খালেক পারভেজ লালু, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, বিএনপি নেত্রী রশিদা বেগম লতা, নারী সংগঠনের একাউন্টস এন্ড এডমিন অফিসার আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, ইউসিসি এর যুগ্ন-সাধারণ সম্পাদক সোয়াইব আকতার, থেতরাই নারী উন্নয়ন সমবায় সমিতির লি. সভাপতি সাহিদা বেগম, মিনিগ্রাম নারী উন্নয়ন সংস্থার সভাপতি আকতারা বানু বকশীসহ বিভিন্ন সূধিজন বক্তব্য রাখেন। অনুষ্ঠান থেকে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশে যে বিরূপ প্রভাব পড়ছে এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সংঘটিত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর বক্তারা সেখান থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সর্বস্তরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির জন্য জলবায়ু ন্যায্যতা আদায় করার লক্ষ্যে সর্বস্তরে সোচ্চার দাবি উত্থাপন করার জন্য সবাইকে আহবান করা হয়।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.