
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
জ্বালানী তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরীর চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। রোববার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সকল ধরনের জ¦ালানী তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে। এ কর্মসূচির সাথে একাত্বতা ঘোষনা করছেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানী) থেকে জ্বালানী তেল ( ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে নীলফামারী জেলা শহরের রেলগেট এলাকায় তেলবাহী লরীটিতে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। গাড়ীর কেবিন খুলে চালক ্রী কৃষ্ণ এবং চালকের সহকারি রিফাত গাড়ী মেরামতের কাজ করছিলো। এসময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেল বাহি লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরী সার্চ করে লরির কেবিনে দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানী তেল পান। পরে ট্যাংকলরীটি আটক করে তিনি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদ- ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদ- দেওয়া হয়।
অবিলম্ভে শ্রমিকদের মুক্তি ও নিলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়াকে বদলীর দাবিতে আজ রোববার সকাল থেকে ট্যাংকলরী শ্রমিকরা কর্ম বিরতি শুরু করে এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে সব ধরনের জ¦ালানী তেল উত্তোলন বন্ধ করে দেয়। দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশ বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের বাহিরে বদলী করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারাদেশে জ্বালানী তেল পরিবহন বন্ধ করে দেওয়া হবে।