পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীপুরে এই অভিযানের উদ্বোধন করা হয়।
জানা গেছে, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ শনিবার দিনাজপুরের পার্বতীপুরে পরিস্কার পরিছন্নতা অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও পার্বতীপুর পৌরসভা এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পার্বতীপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।