প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৪:৪৭ পি.এম
পার্বতীপুরে বিনামূল্যে ধান ও পাট বীজসহ রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের পার্বতীপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) উপজেলা কৃষি অফিস চত্বরে
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি
(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.