প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৪:৩০ পি.এম
পূর্বের স্থানেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স করার দাবি এলাকাবাসীর

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরে পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স পূর্বে জায়গায় স্থাপন করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইউনিয়নের সাধারণ নাগরিকবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়। মানববন্ধনে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, মোস্তফাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মন্ডল ছাড়াও হাফেজ আজিজুর রহমান সুমন বক্তব্য রাখেন।
[caption id="attachment_4704" align="alignleft" width="300"]
0--2134507423{NOTE 60 PRO}-0-{}--2134507418--2134507420#[/caption]
বক্তারা বলেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর বাজারে স্থাপন করা হয় মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভবন।এরপর থেকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সেখান থেকে পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন অন্যত্র নির্মাণ করা হবে এমন খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিতে মানববন্ধন এর মাধ্যমে তা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদের পূর্বের স্থানে নতুন করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স তৈরি করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
[caption id="attachment_4705" align="alignleft" width="300"]
0--2134507423{NOTE 60 PRO}-0-{}--2134507418--2134507420#[/caption]
এ বিষয়ে পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, পূর্বের ইউনিয়ন পরিষদের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.