মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সব থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। চেকপোস্ট চলাকালে বিভিন্ন অপরাধে ৪৭টি যানবাহন আটক এবং এক লক্ষ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমানের নির্দেশনায় এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে পুলিশ সদস্যদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, দ্রুত মোতায়েন সক্ষমতা ও সমন্বিত অপারেশনাল দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।
এ সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনসহ বিভিন্ন অনিয়মে ৪৭টি যানবাহন আটক করা হয় এবং বিভিন্ন মামলায় ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।