মুক্তিনিউজ২৪ ডেক্সঃবীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আলাউদ্দীনের চিরবিদায়
মিলন পারভেজ, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
গভীর শোক ও বেদনাহত হৃদয়ে বিদায় নিলেন দেশের এক গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন। আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই কন্যা, এক পুত্র, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী স্বজন ও শুভানুধ্যায়ীকে। তার মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তিনি ছিলেন সততা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কর্মজীবনে তিনি রাজশাহী কৃষি ব্যাংকের একজন নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সাবেক কমান্ডার হিসেবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত ও নেতৃত্বদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি দীর্ঘদিন ধরে পার্বতীপুর পৌরসভার দৌলতপুর মহল্লায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের রামপুরা গ্রামে। এলাকার মানুষ তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান এবং পরবর্তী জীবনে সমাজের প্রতি তার নিষ্ঠা তাকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। তার এই প্রস্থান যেন এক অধ্যায়ের সমাপ্তি, তবে তার আদর্শ ও কর্ম আজীবন অনুপ্রেরণা জোগাবে আগামীর প্রজন্মকে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, মরহুমের প্রথম জানাজা নামাজ আজ বাদ জুম্মা দুইটার সময় জ্ঞানাঙ্কুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩ঃ৩০ মিনিটে ব্রহ্মোত্তর সোনা পুকুরের মাঠে (জাকেরগঞ্জ) দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে
তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।