প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১০:৫৪ পি.এম
রাজারহাটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অসহায় শ্রমিক সদস্যকে ৫০ হাজার টাকার চেক প্রদান

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের অসহায় সদস্য শ্রমিক আব্দুল জব্বার আলীকে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকার একটি চেক প্রদান করা হয়েছে।
শনিবার ৭ নভেম্বর রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত চেক হস্তান্তর ও আলোচনা সভায় তাঁর হাতে এ চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের নির্মাণ ট্রেড ইউনিয়নের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহজালাল বসুনিয়া, রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জাহিদুল ইসলাম সোহেল ও মোঃ হাবিবুর রহমান হাবিবসহ শ্রমিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের ঐক্য ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের কোনো সদস্য বিপদে বা সংকটে পড়লে তাঁর পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব। তাঁরা শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 Muktinews24. All rights reserved.