প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
দিনাজপুর-৫, বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে আধাবেলা শার্টডাউন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে আধাবেলা শার্টডাউন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১০টার দিকে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌরাস্তায় বিােভ, প্রতিতবাদ ও সমাবেশ করেছে। সড়ক পথ অবরোধে পার্বতীপুর থেকে সৈয়দপুর, দিনাজপুর ফুলবাড়ী ও রংপুরগামী পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেলওয়ে হেড ডিপো থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ থাকে। কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বরে টায়ার জ¦ালিয়ে পার্বতীপুর এর সাথে চর্তমূখি সড়ক যোগাযোগ বন্ধ করে দেয় বিক্ষোভ কারীরা। পরে খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা ১২টার সময় সড়ক পথে চলাচল স্বাভাবিক হয়। আজ বৃস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত পার্বতীপুর শহরের নতুন বাজারের কাপড় মার্কেট, স্বর্ণপট্টী, মনিহারিপট্টিসহ সকল দোকান পাট বন্ধ রাখে স্থানীয় ব্যবসায়ীরা। এরআগে গত বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিএনপি'র প থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়।
অবরোধ ও সমাবেশে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবুসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ৪ ডিসেম্বর দিনাজপুর-৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই পার্বতীপুরে আন্দোলন, বিােভ, সমাবেশ, মানববন্ধন, প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলন করে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হকের সমর্থকরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মুক্তিনিউজ২৪