প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
ঘোড়াঘাটে প্যানের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের ২জন গ্রেপ্তার

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের
ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য
কাজী কাদেরকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর)
রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
হারুনুর রশিদ ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের পাঁটশাও এলাকার ৫ নং ওয়ার্ড
পরিষদ সদস্য এবং ওই ইউনিয়ন পরিষদের প্যানের চেয়ারম্যান। তিনি ৪ নং ঘোড়াঘাট
ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। গ্রেপ্তার অপরজন
কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর
এলাকার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ঘোড়াঘাট
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,গত বছরের ৪ আগস্ট পৌরশহরের
চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র–জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৪
আগস্ট মামলা করা হয়েছে। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া ওই মামলায় হারুনুর রশিদ
এবং কাজী কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি
আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর,
অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলা মামলায় তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তাঁদেরকে
গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিদেরকে দিনাজপুর আদালতে পাঠানো
হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মুক্তিনিউজ২৪