প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
মেলান্দহের সন্তান শুভ পেলেন ঢাকা-০৮ আসনে নির্বাচন পরিচালনার দায়িত্ব

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা ও নির্বাচন পরিচালনার লক্ষ্যে সংসদীয় আসনভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এরই ধারাবাহিকতায় মেলান্দহের কৃতি সন্তান আলহাজ্ব রাশেদ আল আমিন শুভকে ঢাকা-০৮ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনকালীন দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ দায়িত্ব বণ্টন করেন। এ সময় নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত সকলকে ধানের শীষের প্রার্থী ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং ঢাকার রাজপথের পরিচিত মুখ আলহাজ্ব রাশেদ আল আমিন শুভকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় এলাকায় আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
দায়িত্ব পাওয়ার পর রাশেদ আল আমিন শুভ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট আসনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সর্বোচ্চ ত্যাগ ও শ্রম দেওয়ার প্রত্যয় জানান।
উল্লেখ্য, রাশেদ আল আমিন শুভ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অমর একুশে হল শাখার যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের তেজগাঁও জোন (তেজগাঁও থানা, শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা) সাংগঠনিক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মুক্তিনিউজ২৪