প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 10, 2026 ইং
পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকুরী মেলা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের শিল্প-কারখানায় কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ASSET প্রজেক্টের আইডিজি এর আওতায় চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী দিনাজপুরের পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত চাকুরী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাহিদ হাসানপরিচালক (উপসচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর দিনাজপুর,মাহামুদ হোসাইন রাজু, সহকারি কমিশনার (ভূমি) পার্বতীপুর দিনাজপুর, এম এ ফারুক, অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানা,মোঃ সোহেল ইবনে শহীদ,উপজেলা হিসাব রক্ষণ অফিসার,পার্বতীপুর,দিনাজপুর।
অনুষ্ঠানে মোট চাকুরী ডাটা স্টল ছিল ১৪ টি। মোট বায়োডাটা জমা পরে ৬০৩টি। তাৎক্ষণিক চাকুরী দেওয়া হয় ১৪ জনকে । প্রাথমিকভাবে চাকুরীর জন্য সিলেকশন পায় ৩১ জন বেকার যুবক। যাচাই-বাছাই অন্তে চাকরি পাবে মোট ২৫৬ জন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মুক্তিনিউজ২৪