ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপির ও তাদের জোট নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে। ফলাফল অনুযায়ী, বিএনপি-নেতৃত্বাধীন জোট বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছে, যার ফলে নতুন সরকারের নেতৃত্বে যাবে দলটির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে বলা হয়েছে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন, যা বাস্তবে হলে বাংলাদেশ প্রায় ৩৫ বছর পর আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পাবে। এই সময়ে দেশ বেশিরভাগ সময় নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছিল।

এই বেসরকারি ফলাফল সরকার গঠন নিশ্চিত বা আনুষ্ঠানিক নয় — চূড়ান্ত এবং সরকারি ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করবে।

ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৯ সালে পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স