ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকালে বেশ কয়েকটি মিটিংয়ের মাধ্যমে ব্যস্ততম দিন শুরু করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এছাড়া এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী যোগ দেন 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়।

এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স