ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

আই হ্যাভ অ্যা প্লান: তারেক রহমান

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আয়োজিত এক গণসংবর্ধনার মঞ্চে এই ঘোষণা দেন তিনি। বক্তব্যে তিনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, শান্তি ও জাতীয় ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেন।

গণসংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “মার্টিন লূথার কিং-এর ডায়লগ স্মরণ করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়ে— আই হ্যাভ এ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব দ্যা কান্ট্রি।”

তিনি বলেন, “আসুন আজকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে দেশকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।”

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, “যেকোনো উস্কানির মুখে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই।”

তারেক রহমানের এই বক্তব্যকে আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

বক্তব্যে তারেক রহমান আরও বলেন, ‘৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।’

তিনি বলেন, ‘আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।’

কয়েকদিন আগে শহীদ হওয়া ওসমান হাদিকে নিয়ে তারেক রহমান বলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে বলেন তিনি। গণতান্ত্রিক, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান।

বেলা ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানমঞ্চে ওঠেন। বেলা ৩টা ৫৭ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। শুরুতেই বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স