ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৫ মিনিটে জানাজা শেষ হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।

৯০

জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ ছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানাজায় অংশ নেন।

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে মানুষের ঢল। আজ বুধবার বেলা দুইটার দিকে

দুপুর ২টায় জানাজা শুরুর কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ঢল ছড়িয়ে পড়ে বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরে বাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগসহ আশপাশের অলিগলিতে।

3

পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জানাজা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফনকালে খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে এবং পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স