ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

গুলশান মডেল স্কুলে ভোট দেবেন তারেক রহমান

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশানে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী বৃহস্পতিবার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে ইসি জানিয়েছে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স