ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

ড. ইউনূসের নির্বাচন-পরবর্তী পরিকল্পনা: তিন খাতে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন-পরবর্তী সময়ের পরিকল্পনা তুলে ধরেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে দায়িত্ব ছাড়ার পর তার পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে মূলত তিনটি বিষয়ে তিনি কাজ চালিয়ে যাবেন।

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এ ক্ষেত্রে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি আগের মতোই চালিয়ে যাবেন বলে জানান।

তৃতীয়ত, তিনি দীর্ঘদিন ধরে যে ‘থ্রি জিরো’ ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—নিয়ে কাজ করছেন, তা অব্যাহত রাখবেন।

উপ-প্রেস সচিব আরও জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে তিনি তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথাও তুলে ধরেন।

বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং ওশিয়ান রিসার্চ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবেন।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স