ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছায়।

বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুর দেড়টায় তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (র:) মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন।

সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। এবার জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জের বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন।

কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স