দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন:
পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন প্রত্যাশী এজেড এম রেজওয়ানুল হকের কয়েক হাজার সমর্থক পার্বতীপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আজ মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফী প্রিন্স, পৌর শাখার আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, শ্রমিক দলের আহ্বায়ক মন্জুরুল আলম প্রমুখ। অবিলম্ভে ঘোষিত বর্তমান মনোনয়ন বাতিল করে এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদান করা না হলে পরবর্তীতে বৃহত্তর ও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে উদ্যোক্তরা ঘোষনা দেন।
নিউজটি পোস্ট করেছেন :
Muktinews24
কমেন্ট বক্স