ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দলের বিক্ষোভ মিছিল

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ব্যারিস্টার কামরুজ্জামানের মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নতুন বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিদা খাতুন শাহি, সিনিয়র সহ-সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, পৌর মহিলা দলের সভাপতি লায়লা আক্তার সুইটি, সাংগঠনিক সম্পাদক মাহিয়া মাহিসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,  দিনাজপুর-৫ আসনের ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতা এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন না দেওয়ায় সাধারণ নেতাকর্মীদের মনে চরম ক্ষোভ তৈরি হয়েছে। মাঠের বাস্তবতা বিবেচনায় দলকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে এজেডএম রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স