ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর বাঞ্ছারামপুরের ইউএনওর মৃত্যু

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

gyw³wbDR24.Kg †W¯‹: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন দে বলেন, তার (ইউএনও) আসলে কী হয়েছিল তা অবগত নই। মঙ্গলবার তার প্রচণ্ড মাথাব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তার প্রথম কর্মস্থল ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়।

২০২৫ সালের ৯ জানুয়ারি তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন।

ফেরদৌস আরার পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়।

তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে; স্বামী পেশায় একজন শিক্ষক। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স