ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহের পরিচয় সনাক্ত

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

gyw³wbDR24.Kg †W¯‹: দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী হতে অজ্ঞাত দুই যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে।


মঙ্গলবার সকালে তাদের পরিচয় প্রকাশ করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবীব। 

এসময় তিনি জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বর্তমান পর্যন্ত হত্যার কোন কারণ জানা যায়নি। তদন্ত চলছে। বিভিন্ন সংস্থাও ছায়া তদন্ত করছে। খুব দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন করা হবে।

থানা সূত্রে জানা গেছে, অজ্ঞাত মরদেহের দুই যুবক হল দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গুচ্ছগ্রাম ও ৭নং নিউ টাউন ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার সাইদুল ইসলামের ছেলে মোঃ রাসেল মিয়া (২৫) এবং একই উপজেলার নিমনগর দক্ষিণ বালুবাড়ি লাইনপাড় এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আল আমিন (২৮)।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারী বেলা ১১ টায় ঐ দুই যুবকের মরদেহ উপজেলার দল্লা বানিয়াখাড়ী এলাকায় আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স