ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

আত্রাই নদী থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

gyw³wbDR24.Kg †W¯‹: চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী থেকে ভেসে ওঠা অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রিজসংলগ্ন আত্রাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল। তাদের আনুমানিক বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স