উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
উলিপুরে
রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি উত্তোলন গত ১৩/০১/২০২৬ তারিখ দিবাগত রাত
আনুমানিক ১২:৩০ থেকে ১:০০ ঘটিকার সময় (১৪/০১/২০২৬) উলিপুর উপজেলার তবকপুর
ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে
রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি উত্তোলনরত অবস্থায় পাওয়া যায়। তাকে
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায়
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে ১,২০,০০০/-
টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়াও, ওই দিন উলিপুর পৌরসভায়
ব্র্যাক অফিসের পিছনে বুড়িতিস্তার পাড় থেকে মাটি নিয়ে যাওয়ায় মো: রাকিব
নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ ৫০০০/- টাকা
জরিমানা করা হয়।
মোট
১,২৫,০০০/- টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়। এছাড়াও, দূর্গাপুর
ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে মাটি বহন করার দুইটি ট্রাক্টর
জব্দ করা হয়।