ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

কলাপাড়ায় বিয়েতে যাওয়ার পথে বাস চাপায় ছেলে নিহত, আহত পিতার অবস্থাও শঙ্কাজনক।।

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728



কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। 

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সড়কের উমেদপুর এলাকায় ঢাকা থেকে আসা একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শাহজালাল হাওলাদার নিহত হয়েছে।  আহত হয়েছে তার পিতা হায়দার আলী।


শুক্রবার দুপুর দুইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত হায়দার আলীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

নিহতের স্বজনরা জানান, নিহত শাহজালাল হাওলাদার লতাচাপলী ইউনিয়ন পরিষদের দফাদার। আজ দুপুরে পিতাকো সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কলাপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কুয়াকাটাগামী ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাকে ঘটনাস্থলে চাপা দেয়। এতে বাবা ও ছেলে দুজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা শাহজালাল হাওলাদার কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান। 

এদিকে বৃহস্পতিবার রাতে একই সড়কে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় বেগম নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স