ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Jun 20, 2026

খালেদা জিয়া মৃত্যুতে মধ্যপাড়ায় জিটিসি'র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
পার্বতীপুর প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি'র উদ্যোগে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব সন্ধ্যায় জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় খনির প্রধান গেটে জিটিসি’র নবনির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা-কর্মচারি, খনি শ্রমিক ও এলাকাবাসী অংশ গ্রহণ করে। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা দিদারুল ইসলাম। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খনির ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানির ট্রেষ্ট কনসোটিয়াম জিটিসি এর চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া ট্রেস্ট কনসোটিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড পরিবারবর্গ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যপাড়া পাথর খনি একদিন বন্ধ রেখে আজ বুধবার (৩১ ডিসেম্বর) জিটিসি’র জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিক নির্দেশে সকল বিদেশি, কর্মকর্তাচারী ও খনি শ্রমিক কর্মবিরতী পালন করে।  

নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স