মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের
ঘোড়াঘাট উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ কনকনে শীতে পড়েছে চরম বিপাকে।
উত্তরের জনপদ এই শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়াতে গভীর রাতে শীতবস্ত্র
(কম্বল) নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটছেন উপজেলা সিংড়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
বুধবার
(২৪ ডিসেম্বর) গভীর রাতে হঠাৎ করেই উপজেলার আবিরের পাড়া, মাহালী পাড়া ও
শুকানপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ আরো কয়েক গ্রামের অসহায় শীতার্ত মানুষের
মাঝে তার নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে তাকে।
এ
বছর চাহিদার তুলনায় সরকারি শীতবস্ত্রের বরাদ্দ কম হলেও ব্যক্তিগত উদ্যোগে ২
হাজার ২'শ প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন
তিনি।
ওই এলাকার স্থানীয়া
জানান, প্রায় সপ্তাহ ধরে এভাবে তিনি উপজেলার সিংড়া ইউনিয়নের বিভিন্ন
এলাকায় ঘুড়ে ঘুড়ে নিজ হাতে বিভিন্ন এতিম খানাসহ অসহায় শীতার্ত মানুষের মাঝে
শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ
হোসেন। কনকনে শীতের রাতে হঠাৎ যখন চেয়ারম্যান সাজ্জাদ হোসনের হাতে
শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপল্লুত হয়ে
পড়েন।
এ শীতবস্ত্র
ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে ছিন্নমূল গরীব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে
বিতরণ অব্যাহত থাকবে বলে জানান, সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ
হোসেন।
শীতবস্ত্র (কম্বল)
পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। সুর্যের
দেখা পাওয়া যাচ্ছে না। এই শীতের রাতে চেয়ারম্যানের দেওয়া শীতবস্ত্র (কম্বল)
তাদের অনেকটাই রক্ষা করছে।