ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

ঘোড়াঘাটে ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালকের সহকারী নিহত

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে আল-আমিন (৪০) নামে কাভার্ড ভ্যানের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানটির চালক। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদ মোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা।

দুর্ঘটনায় গুরুতর আহত কার্ভাড ভ্যানের চালকের নাম আমিনুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মালবোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তার সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কেভিনের মধ্যে আটকে পড়েন চালক ও চালকের সহকারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স