gyw³wbDR24.Kg †W¯‹: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই গ্রামের খান শাহরিয়ার ফয়সাল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পিসহ মোট ২৮ জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন। এছাড়া সাংগঠনিক বিভাগভিত্তিক ১০ জন সাংগঠনিক সম্পাদক, ৩৪ জন সম্পাদকীয় সদস্য, ২৬ জন সহ-সম্পাদক এবং ১১ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে।
এর আগে গত ১ ডিসেম্বর সংগঠনটির তিন উপদেষ্টা নুরুল হক নুর, রাশেদ খান ও হাসান আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাজমুল হাসানকে সভাপতি এবং সানাউল্লাহ হককে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
খান শাহরিয়ার ফয়সাল শুনই গ্রামের ফজলে এলাহী খানের ছেলে। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল-এ অধ্যয়নরত রয়েছেন। এর আগে তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খান শাহরিয়ার ফয়সাল বলেন, “মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে কাজ করব। শিক্ষার্থীদের সকল ন্যায্য অধিকার আদায়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করব।”