ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

দিনাজপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মিলন পারভেজ :  দিনাজপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’। 

শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বা পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি ফারুক হোসেন ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণ চলবে আগামীকাল রোববার পর্যন্ত।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স