ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Mar 07, 2026

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ফুলবাড়ী উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের দপ্তরে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া একই আসনে জাতীয় পাটি মনোনীত প্রার্থী কাজী আব্দুল গফুর, আম জনতার দল মনোনীত প্রার্থী ইব্রাহিম আলী মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে  এ জেড এম রেজওয়ানুল হক, মোঃ রোস্তম আলী, এস এম জাকারিয়া বাচ্চু পার্বতীপুর উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের দপ্তরে তাঁদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন। 
তবে এ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, এনসিপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল আহাদ, হযরত আলী বেলাল (স্বতন্ত্র প্রার্থী) জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 
এ নিয়ে এ আসনে ৯ জনের মনোনয়নপত্র দাখিলের খবর পাওয়া গেছে। 
পার্বতীপুর উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন বলেন, পার্বতীপুরে প্রার্থীরা নিয়ম মেনে তাদের ৪-৫ জন কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে  মনোনয়নপত্র দাখিল করতে আসেন। এ সময় পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স