পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিপুল ভোটে জয়ী হলেন এ জেড এম রেজওয়ানুল হক।
বেসরকারীভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দিনাজপুর-৫ (পার্বতীপুর- ফুলবাড়ী) আসনের ১৪১টি কেন্দ্রের ফলাফলে তালা প্রতীক নিয়ে ১ লক্ষ ১৩ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ মোঃ আহাদ শাপলা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৯শত ৪৮ ভোট
সহকারী রিটার্নিং অফিসার ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাদ্দাম হোসেন বলেন, নির্বাচন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে তিন প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি ও গ্রাম পুলিশ নিয়োজিত ছিল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেস্পন্স ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত ছিল ও একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী।