ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ | Jun 20, 2026

দিনাজপুর-৫ আসনে ১০ মনোনয়ন প্রার্থীর মধ্যে বৈধ ৯, বাতিল ১

Muktinews24
নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (৪ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে মোট ১০ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর, এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কাদের চৌধুরী।

এছাড়া বৈধ ঘোষিত আরও চারজন স্বতন্ত্র প্রার্থী হলেন, এ জেড এম রেজওয়ানুল হক, এস এম জাকারিয়া বাচ্চু, হজরত বেলায়েত হোসেন এবং রুস্তম আলী। অপরদিকে আমজনতা পার্টির প্রার্থী ইব্রাহিম খলিলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : Muktinews24

কমেন্ট বক্স