ছবির ক্যাপশন:
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এরপর রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। বিজয় দিবসের মূল কর্মসূচী পালিত হয় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। উল্লেখ্য যে,কোন প্রকার চাঁদা আদায় ছাড়াই সরকারি ভাবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উৎসবমূখর পরিবেশে পালন করায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন প্রশংসিত হয়েছেন।